রাষ্ট্রধর্ম নিয়ে করা রিট খারিজ

ইসলামকে দেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করে সংবিধানের একটি অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এস এম গোস্বামী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খোরশেদুল আলম।