রাষ্ট্রপতির অবস্থার আরও উন্নতি

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। গতকাল বুধবার বিকেলে সিঙ্গাপুর থেকে পাওয়া এক বার্তার বরাত দিয়ে বঙ্গভবনের এক বিবৃতিতে এ কথা বলা হয়।বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে রয়েছেন। রাষ্ট্রপতির ছেলে নাজমুল হাসান তাঁর শয্যাপাশে রয়েছেন। বাসস।