রাষ্ট্রপতির পক্ষে রাজধানীতে দরিদ্র শীতার্তদের মাঝে ৫০০ কম্বল বিতরণ

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পক্ষে রাজধানীতে দরিদ্র শীতার্তদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী গত সোম ও মঙ্গলবার রাতে তা বিতরণ করেন। খবর বাসসের। বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পল্টন ময়দান ও পার্শ্ববর্তী এলাকা, হাটখোলা রোড, টিকাটুলী, ইত্তেফাক মোড়, মতিঝিল, দৈনিক বাংলার মোড় ও পার্শ্ববর্তী এলাকার ভাসমান শীতার্ত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।