রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন জয়নাল আবেদীন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা জয়নাল আবেদীন। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিমের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় জয়নাল আবেদীনকে এ পদে নিয়োগ দেওয়া হলো।