
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী সম্প্রতি তাঁর সুইডেন সফর এবং জাতীয় সংসদে ২০১৭-১৮ বাজেট পাস সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
শেখ হাসিনা সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে বঙ্গভবনে পৌঁছান। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।