রাস্তার নির্মাণকাজে নিষেধাজ্ঞা, প্রতিবাদে মানববন্ধন

নাটোর শহরের ঝাউতলা এলাকার একটি রাস্তা নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল রোববার জেলা প্রশাসকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন নাটোর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ এলাকাবাসী।গতকাল সকালে জেলা প্রশাসকের বাসভবনসংলগ্ন পুকুরের সামনের রাস্তায় এই মানববন্ধন করা হয়। তাঁরা জেলা প্রশাসককে রাস্তা নির্মাণের কাজসংক্রান্ত নিষেধাজ্ঞার মামলা প্রত্যাহারের আবেদনসংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে এক ঘণ্টা অবস্থান করেন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন নাটোর পৌরসভার কাউন্সিলর মো. ফরহাদ হোসেন, আরিফুল রহমান, জাহিদুর রহমান ও মোস্তারুল ইসলাম।