সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় অপর একটি ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। উপজেলার সাতটিকরী এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আকাশ (৩০)। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।হাটিকুমরুল মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেঞ্চদ জানান, রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রাক হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সাতটিকরীতে বিকল হয়ে যায়। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে আকাশ ট্রাকের একটি চাকা খুলছিলেন। এ সময় একই দিক থেকে আসা অপর একটি ট্রাক দাঁড়ানো ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অপর ট্রাকটির চাপায় আকাশ ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে হাটিকুমরুল মহাসড়ক থানায় মামলা হয়েছে।