লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার তেরোয়া ইউনিয়নে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে আটক করা হয়েছে ছয় পোলিং এজেন্টকে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আটক ছয় পোলিং এজেন্ট হলেন মো. সেলিম, সিরাজ মিয়া, জাহাঙ্গীর আলম, মো. মাসুম, মানিক হোসেন ও বোরহানউদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলমের ভাষ্য, মানসুরা উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শাহজাহান কামালের পোলিং এজেন্টরা ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারছিলেন। এ কারণে তাঁদের আটক করে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে।