ছবিতে রূপগঞ্জে অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পূর্বাচলে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। এ অভিযান আজ শুক্রবারও চলে। সকালে পূর্বাচলের ৫ নম্বর সেক্টর এলাকার একটি খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। পুলিশের অভিযানের ছবি ক্যামেরাবন্দী করেছেন আবদুস সালাম

ঘটনাস্থলে তদন্ত করেন সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা।
ঘটনাস্থলে তদন্ত করেন সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা।
ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ।
অস্ত্র উদ্ধারে খালে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ঘটনাস্থল ঘিরে উৎসুক জনতার ভিড়।
পুরো খালটি পর্যবেক্ষণ করে তল্লাশি চালান ফায়ার সার্ভিসের কর্মীরা।
খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
অস্ত্রের সঙ্গে পাওয়া যায় বিভিন্ন বোমা ও অস্ত্র তৈরির সরঞ্জাম।
এখানে থেকে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র ২১টি ব্যাগে প্লাস্টিকে মোড়ানো ছিল।