রূপগঞ্জে আসামি ছিনতাই!

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা দুজনকে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে। হামলায় আহত হয়েছেন পুলিশের দুই কর্মকর্তা। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্বগ্রামে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা বড়িসহ দুই ভাইকে আটক করে পুলিশ। তাঁদের থানায় নেওয়ার পথে একদল দুর্বৃত্ত পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁদের ছিনিয়ে নেয়।হামলায় রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মনির ও হানিফ মিয়া আহত হয়েছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলা মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।