রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। গতকাল শুক্রবার দুপুরে হেলে পড়ার বিষয়টি নজরে আসার পর পর সেখানকার বাসিন্দারা বাসা থেকে বের হয়ে আসেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভবনটির চারদিকে প্রয়োজনীয় নিরাপত্তাবলয় তৈরি করেন। পরে বাসিন্দাদের ভবন ছাড়ার নির্দেশ দেন। গতকাল সন্ধ্যার দিকে ওই ভবনের বাসিন্দারা মালামাল নিয়ে ভবন থেকে নেমে আসেন।