প্রথম আলোর উদ্যোগে গত দুই দিনে আরও ২৪৬ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির মিরপুর-১ সেন্টারে ১৯৫ জন এবং গত রোববার বাড্ডা ও বসুন্ধরা সেন্টারে ৫১ জনকে এসব রেইনকোট দেওয়া হয়।দুই দিনে মোট তিনটি সেন্টারে রেইনকোটগুলো বিতরণের সময় উপস্থিত ছিলেন ঢাকার সার্কুলেশন টিমের সহকারী ব্যবস্থাপক খান ইমাম হোসেনসহ সার্কুলেশন নির্বাহী মো. আবদুল্লাহেল রাফি ও মো. ইউছুফ। এ ছাড়া অনুষ্ঠানে সমিতির সেন্টার সুপারভাইজার ও পরিবেশকেরাও উপস্থিত ছিলেন।