রেইনকোট পেলেন ১১ সংবাদপত্র বিক্রয়কর্মী

প্রথম আলোর উদ্যোগে গতকাল মঙ্গলবার কুমিল্লার চান্দিনায় ১১ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। সকাল আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাগোয়া একটি বিপণিবিতানে ওই রেইনকোট দেওয়া হয়। প্রথম আলোর বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ব্যবস্থাপক আতিকুর রহমান এসব রেইনকোট বিতরণ করেন। রেইনকোট বিতরণের সময় উপস্থিত ছিলেন আলোকচিত্রী এম সাদেক, সংবাদপত্র এজেন্ট নারায়ণ চক্রবর্তী, চান্দিনা হকার সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক জামাল হোসেন।