প্রথম আলোর পক্ষ থেকে সারা দেশে সংবাদপত্র বিক্রয়কর্মীদের মধ্যে রেইনকোট বিতরণের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জে ৩৪ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে।সকালে কটিয়াদী বাসস্ট্যান্ডে কটিয়াদীর আটজন, সরারচরের তিনজন ও বাজিতপুরের ১৩ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। সকাল সাড়ে সাতটার দিকে পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বাজারে পত্রিকা বিক্রয় বিপণিতে ১০ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়।