শ্রাদ্ধ

রেণুকা রানী দাস

ফরিদপুর সদর উপজেলার শোভারামপুর গ্রামের বাসিন্দা রেণুকা রানী দাসের (৮৫) শ্রাদ্ধ উপলক্ষে আজ সোমবার দুপুরে তাঁর বাসভবনে স্বজনভোজের আয়োজন করা হয়েছে। এর আগে আদ্যশ্রাদ্ধ ও ক্ষৌরকাজ সম্পাদিত হয় তাঁর। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ৭ এপ্রিল তিনি পরলোকগমন করেন। তাঁর বড় ছেলে নারায়ণ দাস ফরিদপুর শহরের সংবাদপত্র এজেন্ট এবং গোপালগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক বাংলার সংকেত পত্রিকার জেলা প্রতিনিধি। ফরিদপুর অফিস