নোয়াখালী শহরের সোনাপুর এলাকার আহম্মদিয়া উচ্চবিদ্যালয়সংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আবদুল খালেক (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার অপর তিন যাত্রী গুরুতর আহত হন।