চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের রাজধানী মাস্কাটে যাওয়ার সময় রোহিঙ্গা সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
তাঁরা হলেন কাজী কফিল উদ্দিন (৩০) ও সেলিমা আক্তার (২৫)। গত রোববার সন্ধ্যা ছয়টায় তাঁদের আটক করে পতেঙ্গা থানা-পুলিশের কাছে সোপর্দ করে বিমানবন্দর অভিবাসন পুলিশ।
নগরের পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহাব উদ্দিন আহমেদ জানান, পাসপোর্টে তাঁদের কক্সবাজারের টেকনাফ ও সাতকানিয়া উপজেলার ঠিকানা রয়েছে। তাঁরা মিয়ানমারের বাসিন্দা বলে মনে হচ্ছে। আটক দুজনকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।