বেসরকারি ল্যান্ডফোন অপারেটর (পিএসটিএন) র্যাংকসটেলের লাইসেন্স বাতিল করা হবে, না বহাল থাকবে—এ বিষয়ে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে দিয়ে এ রায় দেন।লাইসেন্স বাতিল করা হলে র্যাংকসটেলের কার্যক্রম পরিচালনার জন্য ফোন কোম্পানিটিতে একজন প্রশাসক নিয়োগ দিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত। বিটিআরসিতে গ্রাহকদের তালিকা জমা দিতে ওই প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।