নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১৩ জনকে কঠোর গোপনীয়তার মধ্যে আদালতে হাজির করা হয়। গতকাল সোমবার সকালে এঁদের সবাইকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এইচ এম শফিকুল ইসলামের আদালতে হাজির করা হয়৷
এদিকে সাতজনকে অপহরণের ঘটনার প্রত্যক্ষদর্শী শাহীন গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷ এর আগে সাত খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন র্যাবের সাবেক তিন কর্মকর্তা—তারেক সাঈদ মোহাম্মাদ, আরিফ হোসেন ও এম এম রানা।