র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নবনিযুক্ত মহাপরিচালক মোখলেছুর রহমান গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।র্যাবের সদর দপ্তরে দায়িত্ব গ্রহণের সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অভিযান ও প্রশাসন), পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত সোমবার তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি রাজশাহী রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউএনবি।