র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কাতেলেশ্বর খাল (কাতলার খাল) এলাকায় গতকাল মঙ্গলবার বনদস্যু সাগর বাহিনীর সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধ হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় দস্যুদের একটি আস্তানাও গুঁড়িয়ে দেওয়া হয়। র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর সাব্বির রহমান জানান, দস্যু সাগর বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে আট জেলেকে অপহরণ করে ওই খাল এলাকায় অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে সেখানে অভিযান চালানো হয়।