প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদে র্যাম স্থাপন করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহাদত খন্দকার এর উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা জোবাইদি, জাতীয় মানবাধিকার ইউনিয়ন জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক মো. মাসুদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।