লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে সন্ত্রাসীরা গত সোমবার রাতে আদর্শ চাষিকল্যাণ বহুমুখী সমবায় সমিতি অফিসে হামলা ও ভাঙচুর করে। অফিসে থাকা কম্পিউটারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।আদর্শ চাষিকল্যাণ বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক ফছিউর রহমান জানান, সোমবার রাতে ২৫-৩০ জনের একদল সন্ত্রাসী অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় অফিসের কম্পিউটার, টেলিভিশন, আলমারি, টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।