লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আহত হাজি আবদুর রশিদ (৬০) নামে এক বৃদ্ধের গতকাল বৃহস্পতিবার মৃত্যু হয়েছে।সূত্র জানায়, উপজেলার পূর্ব উদনপাড়া গ্রামে গত শুক্রবার পূর্বশত্রুতার জের ধরে গিয়াস উদ্দিন ও মন্তাজের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় হাজি আবদুর রশিদ সংঘর্ষ থামাতে গেলে গিয়াস উদ্দিনের লোকজন তাঁর ওপর হামলা চালায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে গতকাল তিনি মারা যান।