লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নে গতকাল রোববার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগের নেতা মো. তাসলিম গুলিবিদ্ধ হয়েছেন। আহত তাসলিমকে স্থানীয় লোকজন উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নং ওয়ার্ডের সদস্য মো. শাহাজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বেলা দুইটার দিকে দেবানন্দ গ্রামের একটি দোকানে তিনিও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. তাসলিমের সঙ্গে বসা ছিলেন। হঠাৎ আট-দশজনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁদের ওপর গুলি করলে একটি গুলি তাসলিমের পায়ে লাগে। এ সময় সন্ত্রাসীরা তাঁর একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।