লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী উচ্চবিদ্যালয়ের ছাত্র আবদুর রহমানের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বুধবার সকালে মান্দারী বাজারে আয়োজিত মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মান্দারী বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাক্তন স্টুডেন্টস ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুদ্দিন বাবুল, সহকারী প্রধান শিক্ষক সুনীল ব্যানার্জী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কবির হোসেন পাটওয়ারী, ফোরামের সহসভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইছমাইল হোসেনসহ কামরুল হাসান, আবু তালেব, শাহাদাত হোসেন প্রমুখ। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শাহাদাত হোসেন।
১৮ অক্টোবর আবদুর রহমানকে হত্যার পর লাশ ধানখেতে ফেলে রাখে সন্ত্রাসীরা।