লক্ষ্মীপুর হাসপাতালে বার্ন ইউনিট চালু

লক্ষ্মীপুর সদর হাসপাতালে বার্ন ইউনিট চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া হাসপাতালের চতুর্থ তলায় তিন শয্যার নতুন এ ইউনিট চালু করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক আনোয়ার হোসেন, আবু খায়ের, মো. সালাউদ্দিন প্রমুখ।
গোলাম ফারুক ভূঁইয়া সাংবাদিকদের জানান, বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধে সহিংসতায় দগ্ধ হয়ে এ পর্যন্ত আটজন ব্যক্তি লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে দুজন মারা গেছেন।