নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে আজ শুক্রবার ভোরে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্যস্নান উৎসব। এতে দেশ-বিদেশ থেকে ১৫ লাখের বেশি পুণ্যার্থী অংশ নেবেন।
স্নান উৎসবকে কেন্দ্র করে লাঙ্গলবন্দের প্রায় তিন কিলোমিটার এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন থাকবেন র্যা ব, পুলিশ ও আনসারের সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহস্রাধিক সদস্য। স্নান উৎসবকে কেন্দ্র করে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।