রংপুরের বদরগঞ্জে ঐতিহাসিক লালদীঘির পাড়ের মাটি কাটা গত শনিবার বন্ধ করে দেওয়া হয়েছে। বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷
উপজেলা সদর থেকে উত্তরে ১১ কিলোমিটার দূরে অবস্থিত লালদীঘিটি মোগল আমলের ঐতিহ্য বহন করছে। কিন্তু স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুমন মিয়া ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে ৮ জুন থেকে ওই দীঘির পাড়ের মাটি কেটে পাশের কবরস্থানসহ সড়ক ভরাট করছিলেন। এতে দীঘির সৌন্দর্যের বিকৃতি ঘটায় এবং মোগল আমলের ইতিহাস ও ঐতিহ্য মুছে যাওয়ায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হন৷ তারা ইউএনওকে মুঠোফোনে দীঘির পাড়ের মাটি কাটা বন্ধ করতে অনুরোধ করেন। ওই সময় তিনি কোনো ব্যবস্থা নেননি। ১৩ জুন প্রথম আলোয় ‘লালদীিঘর পাড় কেটে ঐতিহ্য ধ্বংস’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়৷