লালন স্মরণোৎসব

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় পালিত হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব। সোমবার উৎসব শুরু হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলছে লালনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং সংগীতানুষ্ঠান। ফকির লালন শাহ দোলপূর্ণিমা তিথিতে সাধুদের নিয়ে এক দিনের সাধুসঙ্গ করতেন। এরই ধারাবাহিকতায় লালন একাডেমি প্রতিবছর এ আয়োজন করছে। স্মরণোৎসবে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত লালন ভক্তরা। গোটা মাজার প্রাঙ্গণ যেন এখন মিলনমেলা। উৎসব উপলক্ষে লালনের সমাধি প্রাঙ্গণে বসেছে মেলা। ছবিগুলো সোমবার তোলা।

লালনের সমাধি প্রাঙ্গণে আলোকসজ্জা।
লালনের সমাধি প্রাঙ্গণে আলোকসজ্জা।
লালনের তত্ত্বকথা নিয়ে ভক্তদের সঙ্গে আলোচনা করছেন বাউল নুহির শাহ।
রাতে গান পরিবেশন করছেন বাউলেরা।
মেলায় বিক্রি হচ্ছে আংটির নানা রঙের পাথর।
গুরুমার চুল আঁচড়ে দিচ্ছেন ভক্ত।
মেলায় কদমাসহ নানা দেশীয় খাদ্যসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।