লালমনিরহাট শহর থেকে গতকাল শুক্রবার অনলাইনভিক্তিক ‘সীমান্তরেডিও২৪ডটকম’ নামের একটি রেডিও স্টেশনের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়েছে। উদ্যোক্তারা জানান, এ রেডিওতে ২৪ ঘণ্টা সংবাদ, টক শোসহ বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার করা হবে। শহরের উপজেলা মোড়ের অস্থায়ী কার্যালয় থেকে অনলাইন এ রেডিওর কার্যক্রম সম্প্রচার করা হচ্ছে। গতকাল বেলা ১১টার দিকে ‘সীমান্তরেডিও২৪ডটকম’-এর সম্প্রচার উদ্বোধন করেন রেডিওটির প্রধান উপদেষ্টা ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীমান্ত রেডিওর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার রায়।