লালমনিরহাটে মানববন্ধন

বেতন বাড়ানোর দাবিতে লালমনিরহাটে গতকাল মঙ্গলবার বেসরকারি কলেজের শিক্ষকেরা মানববন্ধন করেছেন। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) লালমনিরহাট জেলা শাখা শহরের মিশন মোড়ে এ মানববন্ধন করে। এ সময় কলেজশিক্ষকদের জন্য অবিলম্বে পৃথক বেতন স্কেল ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।