স ং ক্ষে পে সা রা দে শ

লাশ উত্তোলন

মৃত্যুর দেড় মাস পর কবর থেকে জাহাঙ্গীর হোসেন (২৮) নামে এক জামায়াত কর্মীর লাশ উত্তোলন করেছে পুুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার সাতানি গ্রাম থেকে আদালতের নির্দেশে লাশটি উত্তোলন করা হয়। এ সময় নির্বাহী হাকিম ইকবাল হোসেন ও সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক হায়াত মাহমুদ উপস্থিত ছিলেন। গত বছর ১৫ ডিসেম্বর রাতে যৌথ বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাতক্ষীরা সদরের সাতানি গ্রামের জাহাঙ্গীর হোসেন। পরে ময়নাতদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা