জামালপুরের ইসলামপুর উপজেলার পাথরঘাটা রেল সেতুর নিচ থেকে চন্দন (২৫) নামের এক হোটেলশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। ইসলামপুর বাজারের একটি হোটেলে চন্দন দীর্ঘদিন থেকে শ্রমিকের কাজ করতেন। গত রোববার রাত ১০টার দিকে হোটেলের কাজ শেষ করে তিনি বাড়ি উদ্দেশে বের হন। জামালপুর জিআরপি থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।