কিশোরগঞ্জের নিকলীতে গতকাল সোমবার দুপুরে অজ্ঞাত এক যুবকের (৪৫) লাশ উদ্ধার করেছে নিকলী থানার পুলিশ। পুলিশ জানায়, গতকাল দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ-সংলগ্ন কালভার্টের নিচে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।