চট্টগ্রামের পটিয়ায় এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে নন্দেরখীল এলাকায় একটি গাছে লাশটি ঝুলতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পটিয়া থানার এসআই কামরুল ইসলাম জানান, আবু নওশাদ মো. মেজবাহ উদ্দিন ওরফে তুষার (১৭) নামের ওই ছাত্র পটিয়ার হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। তার চাচা আবুল কালাম জানান, মেজবাহর মানসিক সমস্যা ছিল।