এ ক ন জ রে

লাশ উদ্ধার

গোপালগঞ্জের বিল থেকে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে কাশিয়ানী উপজেলার রামদিয়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই সৈয়দ ইমারত আলী জানান, গত শুক্রবার থেকে ভ্যানচালক রুবেল দাড়িয়া নিখোঁজ ছিলেন। গতকাল সকালে স্থানীয় লোকজন বিলের পানিতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। রুবেল দাড়িয়ার বাড়ি সদর উপজেলার গোবরা গ্রামে। তাঁর বাবার নাম সবেদ দাড়িয়া। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  গোপালগঞ্জ প্রতিনিধি