সংক্ষেপ

লাশ উদ্ধার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ফিজার রহমান (৬৫) নামের এক হোটেল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে কালীগঞ্জের চাকলারহাট সীমান্ত সিনেমা হল মোড়ের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর রহমান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির আত্মীয়স্বজনের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়। ফিজার রহমান শারীরিক প্রতিবন্ধী (প্যারালাইসিস রোগী) ছিলেন বলে জানান ওসি। লালমনিরহাট প্রতিনিধি|