রাজধানীর মুগদা থানার হিরু মিয়ার গলির একটি টিনশেড বাড়ি থেকে রিয়াজ শেখ (৩৩) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিয়াজ শেখ ঢাকা টোকাইঘর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল কাদের বলেন, গতকাল রোববার সকােল লাশটি উদ্ধার করা হয়। মেঝেতে পড়ে থাকা লাশের গলায় শাড়ির আঁচলের ফাঁস ছিল। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
নিজস্ব প্রতিবেদক