গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ এলাকায় সান্তাহার থেকে লালমনিরহাটগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে বাবলু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। গত সোমবার রাতে বাড়ি-সংলগ্ন বিলে মাছ ধরতে গিয়ে তিনি রেললাইনের ওপর অসাবধানতাবশত ঘুমিয়ে পড়লে এ ঘটনা ঘটে। বাবলু মিয়ার বাড়ি উপজেলার চাপাদহ পাঁচজুম্মা গ্রামে। গতকাল মঙ্গলবার সকালে গাইবান্ধা রেলওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।