সংক্ষেপ

লাশ উদ্ধার

ময়মনসিংহ শহরতলির বাইপাস এলাকার মধ্য বাড়েরা গ্রাম থেকে গতকাল মঙ্গলবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গ্রামে ঢাকা-ফুলবাড়িয়া-মুক্তাগাছা সড়কের পাশে লাশটি পড়ে ছিল। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। পুলিশের ধারণা, ময়মনসিংহের বাইরের কোথাও হত্যা করে লাশটি রাতের অন্ধকারে এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য এটি ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ অপমৃত্যুর মামলা করেছে।