সংক্ষেপ

লাশ উদ্ধার

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ঢোলভাঙ্গা চৌধুরী সেতু-সংলগ্ন বাগান থেকে গতকাল বৃহস্পতিবার সকালে আবু তাহের চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আবু তাহের সদর উপজেলার খামার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন ওই বাগানে আবু তাহেরের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে আবু তাহেরের ভগ্নিপতি আবদুল হাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।