রাজধানীর মাদারটেকে একটি নর্দমা থেকে গতকাল শুক্রবার সকালে মো. জুয়েল (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সবুজবাগ থানার পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে সবুজবাগ থানাধীন মাদারটেকের নতুন পাড়ার একটি নর্দমা থেকে ভাসমান অবস্থায় জুয়েলের লাশ উদ্ধার করা হয়।