সংক্ষেপে সারা দেশ

লাশ উদ্ধার

কুষ্টিয়া মিরপুর উপজেলা আমকাঁঠালিয়া মাঠ থেকে আরমান আলী (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মিরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। পেশায় ভ্যানচালক আরমান আলী একই উপজেলার গোবিন্দপুর গ্রামের আবদুলের ছেলে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ধারণা করা হচ্ছে শ্বাস রোধ করে তাঁকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। কুষ্টিয়া অফিস।