সুনামগঞ্জের ছাতক উপজেলায় গতকাল জসিম উদ্দিন নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি উপজেলার সাউদেরগাঁও গ্রামে। গতকাল একটি ডোবায় লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। থানার ওসি শাহজালাল মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।