লাশ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার মানিকদহ ইউনিয়নের বিলভরা গ্রামের একটি কুয়া থেকে পুলিশ গতকাল সোমবার বিকেলে ওই লাশটি উদ্ধার করে। নিহতের গলায় একটি রশি বাঁধা ছিল।