লাশ উদ্ধার

ঢাকার দোহার উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রাঘাটসংলগ্ন চর এলাকা থেকে পুলিশ গতকাল শুক্রবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে। দোহার থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম মিয়া বলেন, লাশটি পচে বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করা কঠিন। এমনকি পুরুষ নাকি নারী, তাও বোঝা যাচ্ছে না।