ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ গতকাল শুক্রবার সকালে তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে উপজেলা সদরের পৌর বাসষ্ট্যান্ডের কাছে একটি মাজারসংলগ্ন তিতাস নদীতে স্থানীয় লোকজন ওই লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।