লাশ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পুষাইনগর এলাকা থেকে গতকাল রোববার নাছিমা খাতুন (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।নাছিমার স্বামী রোকন মিয়া অটোরিকশার চালক।কুলাউড়া থানার এসআই রাসেল মিয়া বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নাছিমার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।