এ ক ন জ রে

লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের জাহানারা বেগম (৫৫) পাশের দশমিনা উপজেলার বহরমপুর গ্রামে মেয়ের বাড়ি বেড়াতে যান। গত বুধবার দুপুরে সেখান থেকে নিজ বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন দাসপাড়া গ্রামের মণ্ডল বাড়ির পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার জানান, মৃত্যুর কারণ জানা যায়নি। গতকাল শনিবার ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।